তারেককে নিয়ে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৭, ২৩:২৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ০১:১৫

খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান (ছবি-সংগৃহীত)

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রকাশিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (২ ডিসেম্বর) রাত নয়টার দিকে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠান শুরু হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তারেক রহমানকে নিয়ে প্রকাশিত বইগুলোর লেখকদের নাম ও বইয়ের নাম এখনও জানা যায়নি। বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ জানান, এ বিষয়ে এখনও তারা জানতে পারেননি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলের অনুসারী বুদ্ধিজীবী ও লেখকরা উপস্থিত থাকতে পারেন।
এদিকে, তারেক রহমানকে নিয়ে আরও একটি বই প্রকাশের কাজ শুরু হয়েছে। এই বইয়ের গ্রন্থনার কাজটি এগিয়ে নিচ্ছেন শায়রুল কবির খান। আগামী বছর নাগাদ এই বইটি প্রকাশ হতে পারে। এর আগে ২০০৭ সালে তারেক রহমান গ্রেফতার হলে ৭ মে একটি জাতীয় দৈনিকে ‘সত্যের জয় হবেই’ শিরোনামে একটি প্রবন্ধটি প্রকাশিত হয়।

/এসটিএস/এপিএইচ/এসএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের