মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন করবে ডিএনসিসি: প্যানেল মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৬

প্যানেল মেয়র মো. ওসমান গণি প্রয়াত মেয়র আনিসুল হকের সব স্বপ্নের বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলে জানিয়েছেন সংস্থার প্যানেল মেয়র মো.ওসমান গণি।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে নগরীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের পাশে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সুপেয় পানীয় জলের সুবিধাসহ একটি যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট উদ্বোধনকালে তিনি একথা বলেন।

সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) আর্থিক সহযোগিতায় ও ডিএনসিসি’র তত্ত্বাবধানে এই যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেটটি নির্মিত হয়। এর যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য প্যানেল মেয়র জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার  আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণে একমিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ আলী।

তিনি বলেন, ‘প্রয়াত মেয়র আনিসুল হকের আহ্বানে সাড়া দিয়ে এই যাত্রী ছাউনি ও টয়লেট নির্মাণ করা হয়েছে। মেয়র আনিসুল হকের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে সবার এগিয়ে আসা উচিত।’

সভাপতির বক্তব্যে মেসবাহুল ইসলাম বলেন, ‘ডিএনসিসিতে এরকম একশ’ যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা ছিল আনিসুল হকের। আমরা তা বাস্তবায়ন করবো।’ এ ধরনের প্রকল্পে সহযোগিতা করার জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রমুখ।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম