'জন্মদিনে' ডেকে ধর্ষণ: ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ২০:৩৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:৪৫

ইভান (ফাইল ছবি)

রাজধানীর বনানীতে জন্মদিনের কথা বলে বাসায় ডেকে নিয়ে তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে ২৭ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় এদিন দুপুর ১২টায় ঢাকার মহানগর হাকিম ফরহাদ বিন আমিন চৌধুরী নতুন তারিখ নির্ধারণ করেন।

বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ১৩ জুলাই এ মামলায় স্বীকারমূলক জবানবন্দি দিয়েছে মামলার একমাত্র আসামি বাহাউদ্দিন ইভান।

সূত্র জানায়, ৫ জুলাই রাত ৯টায় জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ভিকটিমকে বাড়িতে আমন্ত্রণ জানায় ইভান। বাড়িতে গেলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ভিকটিমকে ধর্ষণ করে ইভান। এরপর রাত সাড়ে তিনটার দিকে বাহাউদ্দিন ভিকটিমকে বাড়ি থেকে বের করে দেয়। পরে

৪ জুলাই রাতে বনানীর ২ নম্বর সড়কে ন্যাম ভিলেজ-এর বাসায় জন্মদিনের কথা বলে এক তরুণীকে ডেকে  আনে শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে ইভান। এরপর ওই তরুণীকে ধর্ষণের পর গভীর রাতে বাসা থেকে বের করে দেয়। দুই সন্তানের বাবা ইভানের বিরুদ্ধে এসব অভিযোগ এনে বনানী থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। মামলার পর পালিয়ে যায় ইভান। পরে ৬ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেফতার করা হয়।

 

/টিএইচ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম