ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে আহত চিকিৎসকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ২১:১৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২১:২৩

লাশ ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত চিকিৎসক ফরহাদ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। ডা. ফরহাদ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ছিলেন।

পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর বেলা ৩টার দিকে মোহাম্মদপুরের শাজাহান রোড এলাকায় রিকশায় যাচ্ছিলেন ডা. ফরহাদ। এসময় ছিনতাইকারীরা রিকশার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালালে তাদের টানা-হেঁচড়ায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান ডা. ফরহাদ। পরে তাকে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘ডা. ফরহাদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডা. ফরহাদের হাসপাতালের চিকিৎসক আরাফাত হোসেন থানায় অভিযোগ করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।’

/এআরআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম