রাজধানীর নর্দায় একটি রিকশা গ্যারেজে আগুন লেগেছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নর্দা মেইন রোডের একটি রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওই গ্যারেজের ভেতর কয়েক’শ গ্যাস সিলিন্ডার রয়েছে বলে জানা গেছে।
গ্যারেজে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে আগুন নেভানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।








