বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতিতে দুদকের আরও এক মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ২২:১৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২২:২৬

বেসিক ব্যাংক-দুদক কাগজ যাচাই না করে জালিয়াতির মাধ্যমে প্রায় আট কোটি টাকা ঋণ দেওয়ায় বেসিক ব্যাংকের কর্মকর্তা ও দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর বংশাল থানায় এ মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

মামলায় অভিযুক্তরা হলেন মেসার্স ইকসল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান মো. আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ও বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম। অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঋণ নিয়ে সাত কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৯৮৭ টাকা আত্মসাৎ করেছেন।

বেসিক ব্যাংক থেকে ঋণের নামে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় অনুসন্ধানে নেমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত দুই হাজার ৩৬ কোটি টাকার ঋণ কেলেঙ্কারির অভিযোগে ৫৬টি মামলা করে দুদক। বুধবার দায়ের হলো আরেকটি মামলা।

আগে দায়ের ৫৬ মামলায় ক্রমান্বয়ে সংশ্লিষ্টদের ডেকে জিজ্ঞাসা করেছে দুদক। বুধবার ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে দুদকে ডেকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম