যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় কলেজছাত্র নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ০১:২৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ০১:২৬

সড়ক দুর্ঘটনা রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ী এলাকায় লেগুনার ধাক্কায় সাব্বির (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু আবদুল্লাহ। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

নিহতের বন্ধু আহত আব্দুল্লাহ (২৩) সাংবাদিকদের জানান, আমরা একটি কাজে যাত্রাবাড়ী গিয়েছিলাম। সেখান থেকে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দক্ষিণ মাশাবো গ্রামের বাড়িতে ফিরছিলাম। যাত্রাবাড়ীর মৃধাবাড়ী এলাকায় পৌঁছালে একটি লেগুনা আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আমরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ি। পরে পথচারীরা আমাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এখানে আসার পর কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আমার বন্ধু সাব্বীরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সাব্বির ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজর এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। সে রূপগঞ্জ উপজেলায় দক্ষিণ মাশাবো গ্রামের আবু সাঈদের ছেলে।

আরও পড়ুন:
ফেসবুকে শোবিজ তারকার অশ্লীল ছবি, তরুণ গ্রেফতার

/এআইবি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম