না.গঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ০১:২৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ০২:৫৭

দুর্ঘটনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস-লেগুনা মুখোমুখী সংঘর্ষে লেগুনার চালক মো. কবীর হোসেন (৩৫) নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন লেগুনার যাত্রী জয়নাল (৩৩) ও  বাসের হেলপার মনির হোসেন (২৮)।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে শ্যমলী পরিবহনের একটি বাস রাজধানীর যাত্রাবাড়ী থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে বাসটি রূপগঞ্জের কর্ণভোগ এলাকার পাকিস্তান মিলের সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ঘ হয়। পরে অন্য লেগুনার চালক আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। রাত সোড়ায় ১টায় চিকিৎসক লেগুনা চালক কবীরকে মৃত ঘোষণা করেন।

আহত দুইজন ঢামেকে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে লেগুনার যাত্রী জয়নালের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। এছাড়া আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

আরও পড়ুন:
যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় কলেজছাত্র নিহত

/এআইবি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম