নিকেতনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ২০:০৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ২০:১০

লাশ রাজধানীর নিকেতনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাহিদুল ইসলাম (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নির্মাণাধীন ভবনটির সুপারভাইজার মো. জাহাঙ্গীর জানান, নিকেতন-১ এর ৫৬ নম্বর রোডে একটি আট তলা ভবনের নির্মাণকাজ চলছে। রবিবার সন্ধ্যায় ওই ভবনের আট তলা থেকে রশি বেয়ে সাত তলায় নামতে গিয়ে জাহিদুল ইসলাম লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে রশি ছিঁড়ে নিচে পড়ে যান।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুল ইসলামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হলুদবাড়ি গ্রামে। তিনি পরিবারের সঙ্গে মগবাজারের মধুবাগ মীরেরটেক এলাকায় থাকতেন। তার বাবার নাম মোকাম বিশ্বাস।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম