প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমান ভাতা চান ডিএসসিসির ইমাম-মুয়াজ্জিনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ১৭:২২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৭:৩১

বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাড়ে ৯০০ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমপরিমাণ ভাতা দাবি করেছেন। এ সময় মেয়র পরিচ্ছন্ন নগরী গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা কামনা করেন।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের পাশাপাশি ডিএসসিসির আওতাভুক্ত সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সেখানে তারা এ দাবি জানান।

এসময় মেয়র বলেন, ‘হাজারো সমস্যায় জর্জরিত আমাদের এ শহর। এই শহরে আগে শতকরা ১০ ভাগ সড়ক বাতি জ্বলত না। আজ  সারা ঢাকা এলইডি বাতিতে আলোকিত। রাস্তাঘাট অনেক উন্নত। মাত্র দুই বছরের প্রচেষ্টা নগরীর এ পরিবর্তন এনেছি।’ তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে চিকুনগুনিয়া দেখা দিয়েছিল। তখন আপনাদের কাছে দোয়া আহ্বান করেছি। দোয়ার সঙ্গে সঙ্গে আপনারা জুমার খুতবাসহ নামাজ শেষে নগরবাসীকে সচেতন করেছেন। কাজ করতে গিয়ে আপনাদের সহযোগিতা পেয়েছি।’

ইমামদের উদ্দেশে মেয়র আরও বলেন, ‘আপনারা মসজিদে বয়ান দেওয়ার সময় পরিচ্ছন্ন নগরী গড়তে মুসল্লিদের উদ্দেশে কথা বলবেন। এই নগর সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’

মেয়র বলেন, ‘আমি বাবার হাত ধরে রাজনীতিতে এসেছি। আমার বাবা কেমন মানুষ ছিলেন তা আপনারা ভালো জানেন। বাবা সবসময় আলেম-ওলামাদের সম্মান ও শ্রদ্ধা করতেন। বাসায় ভালো কিছু তৈরি হলে পাশের মসজিদের ইমাম ও এতিমখানার জন্য পাঠিয়ে দিতেন। আপনার আমার বাবার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে দীর্ঘায়ু দান করেন।’

এ সময় কয়েকটি মসজিদের ইমাম মসজিদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য মেয়রের প্রতি আহ্বান জানান। জবাবে মেয়র বলেন, ‘সব ধর্মীয় প্রতিষ্ঠান ট্যাক্সের বাইরে। তবে মসজিদের নামে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোয় আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে ট্যাক্স নির্ধারণ করবো।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, সচিব সাহাবুদ্দিন খান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবউদ্দীন আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. শফিকুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহউদ্দীন প্রমুখ।

/এসএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম