কৃষিখাতের আধুনিক যন্ত্রপাতি প্রদর্শনীতে এসিআই মটরস

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৯

প্রদর্শনীর একাংশ কৃষিখাতে টেকসই যান্ত্রিকীকরণ শীর্ষক আঞ্চলিক সেমিনার ও ৩৩ তম সার্ক চার্টার দিবস উপলক্ষে কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গত রবিবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এএইচএম মুস্তফা কামাল।
প্রদর্শনীতে বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি যন্ত্রপাতি আমদানীকারক ও দেশীয় ছোট কৃষি যন্ত্রপাতি কারখানাগুলোর অন্যতম পৃষ্ঠপোষক এসিআই মটরস লিমিটেড অংশগ্রহন করে। প্রদর্শনী প্রাঙ্গনে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী এবং উপ নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।
এসিআই মটরস কৃষি যান্ত্রিকীকরণের সব ক্ষেত্রে- যেমন, জমি চাষের জন্য সোনালিকা ট্রাক্টর, এসিআই পাওয়ার টিলার, সেচের জন্য এসিআই ওয়াটার পাম্প, বীজ-বপনে সিডার, ধানের চারা রোপনে রাইস ট্রান্সপ্লান্টার, ধানকাটাতে রিপার ও এসিআই মিনি কম্বাইন হারভেস্টার, ধান মাড়াইয়ে আধুনিক অটোমেটিক থ্রেসার মেশিন, কৃষিপণ্য পরিবহনে ম্যানুয়াল ও হাইড্রোলিক ট্রলি, ধান শুকাতে ড্রায়ার এবং সংরক্ষণে আধুনিক প্রযুক্তি সুলভমূল্যে কৃষকের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম