মানবিক সংকট সৃষ্টি হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ০২:০৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০২:০৯

মানবিক সংকট সৃষ্টি হয়েছে, আমাদের অধঃপতন ঘটছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার সকালে রাজধানীর রমনায় ইনিস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি ভবন) মিলনায়তনে জঙ্গিবাদবিরোধী সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনা সভায় তিনি এ কথা বলেন।

সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনা সভায় সংস্কৃতিমন্ত্রী সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমাদের সন্তানরা কেন জঙ্গিবাদে জড়াচ্ছে সেটা অভিভাবক হিসেবে আমাদের ভাবতে হবে। হলি আর্টিজানে মাত্র ৫টি ছেলে ঠাণ্ডা মাথায় ২০ জনকে হত্যা করেছে। এ কাজটি তার করেছে ইসলামের নামে। কিন্তু ইসলাম তো এসব করতে বলে না।’

মূলত ধর্মের সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে না। প্রকৃত ধার্মিক হতে হবে। আমরা বাচ্চাদের শুধু পড় পড় বলছি। ছেলে-মেয়েদের খেলাধুলা, সংস্কৃতি থেকে দূরে রাখা হচ্ছে। তাদের রোবটের মত করে তৈরি করছি আমরা। ধর্ম নিয়ে কোন হানাহানি কেন করবো, কেন অন্যের মতকে শ্রদ্ধা করবো না। আমরা মানবিক বাংলাদেশ চাই।’

আলোচনা সভা শেষে হাক্কানী আঞ্জুমানের উদ্যোগে আয়োজিত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে ২৩তম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাক্কানী আঞ্জুমানের সভাপতি ইকবাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন সচিব আব্দুস সামাদ,পরমাণুবিজ্ঞানি অধ্যাপক ড. শমসের আলীসহ প্রমুখ।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম