জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়: ইকবাল সোবহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ২০:৫৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:৫৯

বক্তব্য রাখছেন ইকবাল সোবহান চৌধুরী

পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে পাক্ষিক ‘প্রতিপক্ষ’ আয়োজিত মুক্তিযোদ্ধা সাংবাদিক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি একথা জানান।

ইকবাল সোবহান বলেন, ‘দীর্ঘ ৯ মাস লেখালেখির মাধ্যমে জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন বুদ্ধিজীবীরা। তারা বেঁচে থাকলে এ জাতিকে মেধাশূন্য করা যাবে না, এটা পাকিস্তানি সেনাবাহিনীর দোসররা জানতো। তাই তারা বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছিল।’

ইতিহাস বিকৃতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এদেশে বহুবার মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর আঘাত আনা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ওপর আঘাত করা হয়েছে, তাদের লাঞ্ছিত করা হয়েছে। মুক্তিযুদ্ধ একটি জাতির ইতিহাসে বার বার আসে না। মুক্তিযোদ্ধারা বার বার সৃষ্টি হবেন না। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে প্রতিহত করতে হবে। তাহলে আমরা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে পারবো।’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের বিচার করে ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতাবিরোধীরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি; তার কন্যা শেখ হাসিনাকেও হত্যা করার চেষ্টা করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে বসে হত্যার চক্রান্ত করে বিএনপি-জামায়াত সরকার।’ স্বাধীনতাবিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও তিনি আহ্বান জানান।

আলোচনা শেষে পাঁচ জন মুক্তিযোদ্ধা সাংবাদিক এবং ৬ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা সাংবাদিকরা হলেন– কামাল লোহানী, হারুন হাবীব, আজিজুল ইসলাম ভূঁইয়া, কার্তিক চ্যাটার্জী এবং তরুণ তপন চক্রবর্তী। গুণীজন সম্মাননা পেয়েছেন– শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী অধ্যাপিকা পান্না কায়সার, ব্যাংকিং পরিসেবায় বিশেষ অবদানের জন্য অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা পরিসেবায় বিশেষ অবদানের জন্য আব্দুল মান্নান, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাবেক জেল সুপার মুক্তিযোদ্ধা ফরমান আলী এবং জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মো. সাজেদুর রহমান। প্রধান অতিথি সবার হাতে সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুনসহ অনেকে।

 

/এসও/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম