নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১০:৪৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১০:৪৪

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় নীল ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় নীল হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালত এ দিন ধার্য করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশরাফ বাংলা ট্রিবিউন এ তথ্য জানিয়ে বলেন, ‘আজ এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা  প্রতিবেদন জমা না দেওয়া আদালত পরবর্তী এ দিন ধার্য করেছেন।’

এ মামলায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সাত জনকে। তারা হলেন- মাওলনা মুফতি আব্দুল গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওসার হোসেন সর্দার, কামাল হোসেন সর্দার, সাদ আল নাহিদ, মাসুম রানা ও তরিকুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ আগস্ট নিজ বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন:
নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা ‘মামু’ গ্রেফতার

/টিএইচ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম