‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক’ এর জন্য আবেদন আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৭, ০২:২০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০২:২০

‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক’ এর জন্য আবেদন আহ্বান অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সংবাদপত্র, সাংবাদিক ও ফটো জার্নালিস্টদের ভূমিকার স্বীকৃতি হিসেবে ৬টি ক্যাটাগরিতে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আগামী ৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদনসহ আবেদন আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারি এই পুরস্কার দেওয়া হবে। একটি নিরপেক্ষ জুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী পদকপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হবে।


পদক দেওয়ার পূর্ববর্তী বছর পর্যন্ত কৃতিত্বই বিবেচনা করা হবে বলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
এতে বলা হয়, ৬টি ক্যাটাগরির মধ্যে প্রাতিষ্ঠানিক সম্মাননা ও আজীবন সম্মাননা পদক জুরি বোর্ড কর্তৃক সরাসরি সুপারিশের মাধ্যমে চূড়ান্ত করা হবে। বাকি চার ক্যাটাগরির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এগুলো হলো- গ্রামীণ সাংবাদিকতা, উন্নয়ন সাংবাদিকতা, নারী সাংবাদিক এবং আলোকচিত্র/ ভিডিওচিত্র। 
প্রেস কাউন্সিল পদকের জন্য আবেদনকারীকে যেকোনও সংবাদপত্র/ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বা আলোকচিত্র সাংবাদিক হতে হবে। পুরস্কারের মনোনয়নের জন্য প্রতিবেদন বা ফিচার ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০১৭ এর মধ্যে প্রকাশিত বা সম্প্রচারিত হতে হবে।
একজন আবেদনকারী একই বিষয়ে একাধিক প্রতিবেদন বা ফিচার বা আলোকচিত্র জমা দিতে পারবেন না। নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে প্রতিবেদনের কপিসহ সচিব (যুগ্ম সচিব), বাংলাদেশ প্রেস কাউন্সিল, ৪০, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা বরাবর সরাসরি বা ডাকযোগে আগামী ৫ জানুয়ারি, ২০১৮ এর মধ্যে পাঠাতে হবে। আবেদনপত্র ও বিস্তারিত নিয়মাবলী বাংলাদেশ প্রেস কাউন্সিলের ওয়েবসাইট www.presscouncil.gov.bd এ পাওয়া যাবে।

খবর: বাসস।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম