রাজধানীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ২৩:৪১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৩

রাজধানীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার রাজধানীর দক্ষিণখানে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মানিক কুমার বড়ুয়া, বয়স ৪৮ বছর। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নান্নু খান এ তথ্য জানিয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাতে আশকোনায় নোয়াখালী গেস্ট হাউজ ইন্টারন্যাশনালের তৃতীয় তলার ১২ নম্বর কক্ষে মানিককে মৃত অবস্থায় পাওয়া যায়। গত ১১ ডিসেম্বর রাত থেকে ১৪ ডিসেম্বর রাতের মধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই আবাসিক হোটেলের ১২ নম্বর কক্ষ থেকে ডরমিটল ও ডরমিকাম ওষুধের বেশকিছু খোসাও উদ্ধার করেছে পুলিশ। এগুলো খেয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
মানিক কুমার বড়ুয়া চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদ্রাসা গ্রামের মৃত অমিয় কান্তি বড়ুয়ার ছেলে। স্বজনদের বরাত দিয়ে এসআই নান্নু জানান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) ময়নাতদন্ত শেষে তারা তার লাশ নিয়ে গেছেন।

/এআইবি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম