সিলেট কওমি বোর্ডের মহাসচিব আব্দুল বাসিত বরকতপুরী আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:০৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:১০

আব্দুল বাসিত বরকতপুরী (ছবি: সংগৃহীত) সিলেটের আঞ্চলিক কওমি মাদ্রাসা বোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা’লিম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আব্দুল বাসিত বরকতপুরী আর নেই। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ কওমিপন্থী আলেমরা।
জমিয়তে উলামায়ে নেতা মাওলানা ফজলুল করীম জানান, শনিবার সন্ধ্যায় অসুস্থ বোধ করলে আব্দুল বাসিত বরকতপুরীকে সিলেটে উপশহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আবদুল বাসিতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
মাওলানা আবদুল বাসিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগরীর সভাপতি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন। তিনি বলেন, ‘মাওলানা আবদুল বাসিত ছিলেন একজন বিচক্ষণ আলেম। কওমি শিক্ষা বিস্তারে তার অবদান প্রশংসনীয়।’
প্রখ্যাত এই আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির সভাপতি আব্দুল মোমিন শায়খ ও মহাসচিব মাওলানা নূর হোসেন কাসেমী শোকবার্তায় বলেন, ‘তিনি ছিলেন একজন দায়িত্বশীল ও দরদী আলেম। তাঁর মতো পরিপক্ব আলেমের শূন্যতা পূরণ হওয়ার নয়।’
এদিকে মাওলানা আব্দুল বাসিত বরকতপুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক