ঢাবিতে সাংবাদিকের ওপর ছাত্রলীগ পরিচয়ে কর্মকর্তার হামলা

ঢাবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৮

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিকের ওপর ছাত্রলীগ পরিচয়ে হামলার অভিযোগ উঠেছে। দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা কবিরুল ইসলাম কানন রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সংবাদ সংগ্রহ করতে গেলে তার ওপর এই হামলা চালানো হয়।

প্রশাসন-৩ এর সেকশন অফিসার মো. নিজামউদ্দিন ও আহসানুল কবিরের বিরুদ্ধে হামলার এই অভিযোগ উঠেছে।

কবিরুল ইসলাম কানন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের রেজিস্ট্রার ভবনে অনেক অনিয়ম চলে। কর্মকর্তারা সময়মতো অফিসে আসেন না বলে অভিযোগ রয়েছে। সকাল ৯টার দিকে আমি এসব অনিয়মের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যাই। বিভিন্ন কক্ষের চেয়ারগুলো খালি দেখতে পাই এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করি। এতে ক্ষিপ্ত হয়ে প্রশাসন-৩ এর সেকশন অফিসার মো. নিজামউদ্দিন ও আহসানুল কবির আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং মোবাইলে ধারণ করা দৃশ্যগুলো ডিলিট করতে বাধ্য করে। এসময় মো. নিজামউদ্দিন নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের একজন বলে দাবি করেন।’

এ ঘটনার বিচার চেয়ে উপাচার্য বরাবর অভিযোগপত্র জমা দিয়েছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ঘটনার বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। কবির শুধু সাংবাদিকই নয়, সে আমাদের শিক্ষার্থীও। যা ঘটেছে তা পুরোপুরি অপ্রত্যাশিত। বিষয়টা আমরা খতিয়ে দেখবো।’

সেকশন অফিসার নিজামউদ্দিনের ছাত্রলীগ পরিচয় ব্যবহার করা প্রসঙ্গে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি একজন কর্মকর্তা হয়ে ছাত্রলীগ পরিচয় ব্যবহার করে খুবই খারাপ কাজ করেছেন। আমরা মাননীয় উপাচার্যের কাছে অবশ্যই অভিযোগ জানাবো তিনি কী করে ছাত্রলীগ পরিচয় ব্যবহার করেন।’

সেকশন অফিসার মো. নিজাম উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে মারধর করার কথা স্বীকার করে তিনি বলেন, 'পরিস্থিতিটা বুঝতে পারিনি। পুরো ঘটনার জন্য আমি দুঃখিত।'

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম