শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ০০:০৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০০:২৬

আটক তিন জন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণসহ তিন জনকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত তিন জন হলেন– ইব্রাহীম, মো. মহসীন ও রেকনোজ্জামান।

সাইদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে আসা যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩ দশমিক ৫৯ কেজি, মো. মহসীনের কাছ থেকে ১ দশমিক ৯৯ কেজি এবং রেকনোজ্জামানের কাছ থেকে ১ দশমিক ৭৯ কেজি স্বর্ণবার উদ্ধার করেছে প্রিভেন্টিভ দল (শুল্ক)।’

তিনি আরও বলেন, ‘স্বর্ণবারগুলো যাত্রীদের বহন করা ট্রলি-ব্যাগের হাতলের পাইপের ভিতরে লুকানো ছিল। মোট ৭৪ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়েছে, যার ওজন ৭ দশমিক ৩৭ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা।’

তিনি বলেন, ‘আটককৃত তিন জন রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম থেকে উঠে। অভ্যন্তরীণ  টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় শুল্ক আইন-১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

/সিএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম