কমিউনিটি সেন্টারের ঢালু পথে একযোগে ঢুকতে গিয়ে দুর্ঘটনা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১৬:১০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৬

রীমা কমিউনিটি সেন্টার  (ছবি- গুগল থেকে নেওয়া)

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে মেজবান খেতে গিয়ে কেন এবং কিভাবে মৃত্যুর ঘটনা ঘটলো? প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ঘটনাটি ঘটেছে একটি পাহাড়ের ঢালে, যেখান থেকে কমিউনিটি সেন্টারটির অবস্থান আরও ঢালুতে। প্রবেশ পথে রয়েছে ইট বিছানো। কিছুটা পিচ্ছিলও ছিল সেই পথ। সামনে সড়কে ছিল যানজট। পেছনের দরজা দিয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছিলেন অনেকে। আগতদের মধ্যে ছিল খাবার ফুরিয়ে যাওয়ার আশঙ্কা। মূলত এসব কারণেই হুড়োহুড়ির সৃষ্টি, যার পরিণতি- পদদলিত হয়ে মারা যান ১০ জন, আহত হন ৫০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মূল সড়ক থেকে দু’দফায় ঢালু পথ অতিক্রম করে রীমা কমিউনিটি সেন্টারে প্রবেশ করতে হয়। প্রবেশের দুটো গেট রয়েছে। সকাল সাড়ে ১১টা থেকে পেছনের গেট দিয়ে কিছু লোক ঢোকে এবং খেয়েদেয়ে তারা বেরিয়েও যায়। ঘটনার আগ মুহূর্তেও কিছু ভিআইপি লোককে পেছনের গেট দিয়ে ভেতরে ঢাকানো হচ্ছিল। এতে করে সামনের গেটে আগতদের মধ্যে হা-হুতাশ দেখা দেয়। তারা মনে করে, হয়তো খাবার ফুরিয়ে যেতে পারে। তখনই শুরু হয় তাড়াহুড়ো। সবাই একসঙ্গে ভেতরে ঢোকা চেষ্টা করতে থাকে।

স্বজনদের আহাজারি প্রত্যক্ষদর্শীরা মতে, একই সময়ে রীমা কমিউনিটি সেন্টারের সামনের ওই সড়কে ছিল যানজট। এতে করে প্রবেশ পথে চাপ আরও বেড়ে যায়। এক পর্যায়ে সামনের কয়েকজন পড়ে যান। তাদের শরীরের ওপর দিয়ে অন্যরা ভেতরে প্রবেশ করতে থাকে। ফলে ঘটে যায় মর্মান্তি ঘটনা। মারা যান ১০ জন, গুরুতর আহত হন আরও ৫০ জন।

সোমবার (১৮ ডিসেম্বর) নগরীর আসকার দিঘি এলাকায় রিমা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের রীমা কমিউনিটি সেন্টারে পদদলিত হয়ে নিহতদের পায়ের স্যান্ডেল ও জুতার স্তূপ। (ছবি-ফোকাস বাংলা)

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে। হতাহতের বিষয়টি চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জহিরুল ইসলাম, এএসআই আলাউদ্দিন তালুকদার ও হাসপাতালের জরুরি বিভাগের  মেডিক্যাল অফিসার বর্নি চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের তিনবারের মেয়র এবং মহানগর আওয়ামী সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় ১৫ ডিসেম্বর মারা যান।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম