বনানীতে ‘হোটেল সুইট ড্রিম’ এ এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় ধরে আনা হয় অভিযুক্ত কুশান ওমর সুফিকে (৩৮)। এরপর ওই তরুণীকে বিয়ে করার মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পায় সে। কিন্তু এ ঘটনায় মামলা হওয়ার পর এখন আসামিকে খুঁজে পাচ্ছে না বনানী থানা পুলিশ। একাধিক স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে দাবি তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের।
গত ১৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন এক তরুণী। মামলার এজাহারে বলা হয়, গত ২০ নভেম্বর রাতে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ৬০ নম্বর ‘হোটেল সুইট ড্রিমের’ ৮০৫ নম্বর কক্ষে কুশান ওমর সুফি জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পুলিশ জানায়, ঘটনার শিকার তরুণীর ফোন পেয়ে বনানী থানা পুলিশ হোটেল থেকে কুশান ওমর সুফি ও তরুণীকে থানায় নিয়ে আসে। ২১ নভেম্বর তরুণীকে বিয়ে করার মুচলেকা দিয়ে থানা
ঘটনার শিকার তরুণীর দাবি, অভিযুক্ত ও তার পরিবারের অনিচ্ছার কারণে নির্ধারিত তারিখে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়নি। উল্টো বিয়ের বিষয়ে কথা বলতে গেলে তরুণীকে হুমকি দিয়ে অভিযুক্তের বাসা থেকে বের করে দেওয়া হয়। বাধ্য হয়ে ১৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন তিনি।
মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও আসামি কুশান ওমর সুফিকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে জানিয়েছে বনানী থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এস আই শিউলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছি, কিন্তু তাকে পাওয়া যায়নি।’
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ওই তরুণীর শারীরিক পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পায়নি পুলিশ। ‘তরুণী ধর্ষণের শিকার হয়েছে কিনা, রিপোর্ট হাতে আসার পর তা বলা যাবে’, জানিয়েছেন এস আই শিউলি। একই মন্তব্য করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন। তিনি বলেন, ‘অভিযোগকারী তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এখনও রিপোর্ট দেয়নি। আমরা ঘটনার পরপর সব আইনি পদক্ষেপ নিয়েছি। এখন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
মামলার বাদী তরুণী জানান, ১৯৯৯ সাল থেকে কুশানের সঙ্গে পরিচয় তার। মাঝখানে কয়েক বছর যোগাযোগ ছিল না। পরবর্তীতে ২০১৫ সাল থেকে আবারও কথা শুরু হয়, যা এক পর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়।
আরও পড়ুন:
বনানীতে ফের হোটেলে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা








