ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু: আদালতে আসামির জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫০

রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু আরাফাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি। রবিবার বিকাল ৩টার দিকে শরাফুজ্জামান আনসারীর আদালতে মামলার মূল আসামি রাজীব (২০) এই জবানবন্দি দেয়।

আসামি রাজিব আদালতে যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক (এসআই) লিয়াকত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তিনি আরও বলেন, ‘একই সঙ্গে ছিনতাইয়ের ঘটনার প্রতক্ষ্যদর্শী হিসেবে আব্দুল মান্নান ছৈয়াল ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে সাক্ষ্য দিয়েছেন।’

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা রেদোয়ান খান মামলার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদন করে আদালতে প্রেরণ করেন। আদালত আসামির জবানবন্দি গ্রহণ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, নিহত শিশু আরাফাত শরীয়তপুর সদরের নরসিংপুর গ্রামের শাহ আলম গাজীর ছেলে। তার মায়ের নাম আকলিমা বেগম। তাদের আলামিন নামে ২ বছর বয়সের আরও একটি সন্তান আছে। গত ১৮ ডিসেম্বর তারা আলামিনের চিকিৎসার জন্য সপরিবারে ঢাকায় আসেন। সেদিন ভোরে তারা সদরঘাটে নামেন। পরে শাহ আলম গাজী তার স্ত্রী আকলিমা ও দুই সন্তানসহ রিকশায় করে শনির আখড়ায় যাচ্ছিলেন। রিকশাটি দয়াগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় আকলিমার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার কোলে থাকা শিশু আরাফাত নিচে পড়ে যায়। শিশু আরাফাতকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহত শিশুর বাবা শাহ আলম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

/টিএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম