ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু: আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১৩:১৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৩:১৯

ঢামেক হাসপাতালের মর্গের সামনে আকলিমা বেগমের আহাজারি, পাশেই তার বড় বোনের কোলে আরেক ছেলে (ফাইল ছবি) রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু আরাফাত (৭ মাস) নিহতের ঘটনায় দায়ের করা মূল আসামি রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৪ ডিসেম্বর) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান এ তথ্য জানিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার (২৩ ডিসেম্বর) রাতে দয়াগঞ্জ থেকে আসামি রাজীবকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।’

জানা গেছে, নিহত শিশু আরাফাত শরীয়তপুর সদরের নরসিংপুর গ্রামের শাহ আলম গাজীর ছেলে। তার মায়ের নাম আকলিমা বেগম। তাদের আলামিন নামে ২ বছর বয়সের আরও একটি সন্তান আছে। গত ১৮ ডিসেম্বর তারা আলামিনের চিকিৎসার জন্য সপরিবারে ঢাকায় আসেন। সেদিন ভোরে তারা সদরঘাটে নামেন। পরে শাহ আলম গাজী তার স্ত্রী আকলিমা ও দুই সন্তানসহ রিকশায় করে শনিরআখড়ায় যাচ্ছিলেন। রিকশাটি দয়াগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় আকলিমার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার কোলে থাকা শিশু আরাফাত নিচে পড়ে যায়। শিশু আরাফাতকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর নিহত শিশুর বাবা শাহ আলম বাদী হয়ে  যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন:
ব্যাগ ছেড়ে দিয়েও ছিনতাইকারীর হাত থেকে সন্তানকে বাঁচাতে পারলেন না মা

/এআরএ/এএইচ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী