ফের অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ২২:২৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২২:৪৪

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে দুই সপ্তাহের ব্যবধানে ফের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব কবীর আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কবীর আহমেদ জানান, রবিবার (২৪ ডিসেম্বর) কুরিয়ারে পাঠানো একটি চিঠিতে অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি বলেন, ‘১৬ পাতায় পাঁচটি পৃথক চিঠির মাধ্যমে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি একটি জিডি করেছি। জিডি নম্বর ১৮৪০।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি জিডি হয়েছে। আমরা তদন্ত করছি।’
উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেলকে এ নিয়ে পঞ্চমবারের মতো হত্যার হুমকি দেওয়া হলো। সর্বশেষ গত ৭ ডিসেম্বর তাকে চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়। এর আগে, ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট ও ২০১৬ সালের ৩০ মে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে কোনোবারই পুলিশ হুমকিদাতাদের চিহ্নিত করতে পারেনি।

/এআরআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম