ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বুধবার আরও যুক্তিতর্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৫০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৫০

আদালতে খালেদা জিয়া (ফাইল ছবি) জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে আসামিপক্ষ। আগামীকাল বুধবার আবারও যুক্তি উপস্থাপন করা হবে।

ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন  আসামিপক্ষের আইনজীবী আবদুর রেজ্জাক খান। এতে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক মামলা। হয়রানি করার উদ্দেশ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলাটি করা হয়েছে। এই মামলায় ৩২ জন সাক্ষীর কেউই তাদের জবানবন্দিতে খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেননি।’ তিনি আরও বলেন,  ‘‍মূলত এই মামলাটি সোনালী ব্যাংক করপোরেট শাখার। এই শাখার কোনও কর্মকর্তাই সাক্ষ্যে বলেননি খালেদা জিয়া ওই শাখায় অ্যাকাউন্ট খুলেছেন বা টাকা উত্তোলন করেছেন।’

এইআইনজীবী বলেন, ‘ফটিকছড়ি থেকে এক অবসরপ্রাপ্ত  উপজেলা  কর্মচারীকে এনে ঘষামাজা করে দুদক একটি রিপোর্ট দেয়। যার কোনও ভিত্তি নেই।’ যুক্তিতর্ক উপস্থাপন শেষে ৩টা ৫০ মিনিটে আদালতের দিনের কার্যক্রম শেষ হয়। এর আগে বাকি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। এর পরপরই খালেদা জিয়া আদালত থেকে বেরিয়ে যান।

গত ২১ ডিসেম্বর ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত মামলা দুটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৬-২৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এতে বিএনপি নেতা হারিছ চৌধুরী ও তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে আসামি করা হয়।

এছাড়াও এতিমদের জন্য বিদেশি থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি করা হয়। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এতে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

/টিএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম