সার্জেন্টকে হেনস্তা করে কারাগারে অধ্যক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৭, ১৭:২২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৭

সার্জেন্টকে হুমকি দিচ্ছেন অধ্যক্ষ এস এ মালেক পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার উদ্দেশ্যে হামলার ঘটনায় বেসরকারি ঢাকা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ লায়ন এস এ মালেককে কারাগারে পাঠিয়েছে আদালত।

গত রবিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর এশিয়াটিক সোসাইটির সামনে উল্টোপথে বিএমডব্লিউ গাড়ি নিয়ে আসার সময় তাকে (অধ্যক্ষকে) আটকে দেন দায়িত্বরত সার্জেন্ট। আইন ভঙ্গ করে উল্টোপথে আসায় মামলা দিতে গেলে সার্জেন্ট মুহাম্মদ মুহিবুল্লাহর ওপর আক্রমণ চালিয়ে জব্দ করা কাগজ ও পুলিশের ওয়ারলেস সেট নিয়ে পালিয়ে যান এস এ মালেক। পরে গাড়িসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় গত রবিবার (২৪ ডিসেম্বর) সার্জেন্ট মুহাম্মদ মুহিবুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ‘রবিবার দুপুর একটার দিকে একটি বিএমডব্লিউ গাড়ি (ঢাকা মেট্রো খ ১৫-৫৫৩৫) নিমতলী ক্রসিং থেকে উল্টো পথে আসতে দেখে সিগন্যাল দিয়ে থামাই। গাড়ির কাগজ দেখতে চাইলে চালক ট্যাক্স টোকেন ও ফিটনেস কাগজ দেন। বাকি কাগজ চাইলে ইনস্যুরেন্সের কপি বের করে দেন। তখন ইনস্যুরেন্সের কপিটি জব্দ করে মামলা দিতে গেলে গাড়ির ভেতর থেকে গালাগালি শুরু করেন এস এ মালেক। বারবার শান্ত করার চেষ্টা করা হলে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে বলেন, ‘তোকে মেরে ফেলবো, তুই কেন আমাকে মামলা দিবি।’ এই বলে আমার ইউনিফর্মের কলার চেপে ধরেন, টেনে নেমপ্লেট ছিড়ে ফেলেন। টান দিয়ে বেতার যন্ত্র ও ইনস্যুরেন্সের কাগজ নিয়ে যান। তার টানে ইনস্যুরেন্স কাগজটি ছিড়ে যায়।’

এঘটনার পর শাহবাগের ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে শাহবাগ থানার মোবাইল পার্টিকে খবর দিলে অভিযুক্ত এস এ মালেক সার্জেন্টকে ভয়ভীতি ও হুমকি দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে ট্রাফিক পুলিশের সহায়তায় হাইকোর্টের প্রধান ফটকের সামনে থেকে বিএমডব্লিউ গাড়িসহ এস এ মালেককে আটক করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘গাড়িটি আটক করা হয়েছে। পাশাপাশি এস এ মালেককে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম