রাজধানীর গুলিস্তানে মঙ্গলবার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেনে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। তবে বুধবার বিকালেও তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পল্টন থানার এএসআই ফারুক হোসেন জানান, গুলিস্তান ট্রেড সেন্টার ও হল মার্কেটের মধ্যবর্তী স্থানে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি গাড়ির ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








