কল্যাণ পার্টির মহাসচিব আবারও দুই দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ২০:৫৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২১:০২

গ্রেফতার হওয়ার পর কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান নিখোঁজের চার মাস পর রাজধানীর শাহজাদপুর এলাকায় সন্ধান পাওয়ার পর গ্রেফতার হওয়া বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে, চার দিনের রিমান্ড শেষে আমিনুর রহমানকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক জিহাদ হোসেন। তিনি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার অভিযোগে আবারও তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
গত ২২ ডিসেম্বর শাহজাদপুর এলাকা থেকে আমিনুর রহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে নেওয়া হলে পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, এ বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন ২০ দলীয় ঐক্যজোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব। ওই দিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের নিজ বাড়ির পথে রওনা হওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি তার। তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ ছিল।

/ইউআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের