আদালত থেকে ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৫৭ নেতাকর্মীকে বৃহস্পতিবার আটক করেছে পুলিশ। এরমধ্যে শাহবাগ থানায় ৪০ জন ও রমনা থানায় ১৭ জনকে আটক করা হয়েছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মির্জা দিদারুল জানান, আদালত থেকে গাড়িবহর ফেরার সময় রাস্তায় নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা বিশৃঙ্খলায় জড়িত নয়, তাদের ছেড়ে দেওয়া হবে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, রমনা থানায় ১৭ জনকে আটক করা হয়েছে। নেতাকর্মীদের হামলায় একজন এসআই আহত আছেন। আটকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।








