জেএসসি-পিইসি’র ফল প্রকাশ আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ০৩:৪৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ০৬:১৪

জেএসসি-পিইসি’র ফল প্রকাশ আজ আজ (৩০ ডিসেম্বর) জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার দুপুর দু’টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল  প্রকাশ ঘোষণা করবেন।

জানা গেছে, শনিবার সকালে শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যান এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করবেন। ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে পারেন।

জেএসসি-জেডিসির ফল প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন ২০১৮ সালের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন। একই দিনে (৩০ ডিসেম্বর)  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হবে।

আরও পড়ুন:
প্রধানমন্ত্রী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করবেন শনিবার

/আরএআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম