রাজধানীর বাংলামটরে রেনু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে।
রবিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে তিনটায় সোনারগাঁও হোটেল সংলগ্ন বাংলামটরে গাড়ি চাপায় গুরুতর আহত হন রেনু মিয়া।পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মো. বাচ্চু মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








