কল্যাণ পার্টির মহাসচিবকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ১৮:৩৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৮:৩৭

ডিবির হাতে গ্রেফতার কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান

বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিমের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন বিচারক সাদবীর ইয়াছির আহসান। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রউফ এই তথ্য জানান।

এর আগে মঙ্গলবার দুপুরে তিন দফায় রিমান্ড শেষে আমিনুর রহমানকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক জিহাদ হোসেন।

এদিকে আসামি আমিনুর রহমানকে গত ২৩ ডিসেম্বর চার দিন,২৮ ডিসেম্বর দুই দিন এবং ৩১ ডিসেম্বর একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে ২০ দলীয় ঐক্যজোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে ২৭ আগস্ট নিখোঁজ হয়েছিলেন তিনি। ওই দিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিন বাজারে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে ‘নিখোঁজ’ হন তিনি। তারপর থেকে তার কোনও খবর পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ ছিল। এ ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুর রহমানের পরিবার।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরা করতে গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার মানুষ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে সেখানে বোমা নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম