মিরপুরে নকশা ভেঙে ভবন: ৫ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ২০:২২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২০:২৩

মিরপুরে রাজউকের অভিযানে একটি ভবনের বর্ধিত অংশ অপসারণ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে নক্শাবহির্ভূত ভবন নির্মাণের দায়ে মিরপুরে পাঁচ বাড়িমালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মো. মোবারক হোসেনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স মিরপুরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান জানান, অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে বারান্দা ও ছাদ বাড়িয়ে ভবন নির্মাণের দায়ে মিরপুরের ১৩, ১৪ ও ১৫ নম্বর সেকশনের পাঁচটি ভবনের বর্ধিত অংশ অপসারণ করা হয়। একইসঙ্গে ভবনগুলোর মালিকদের কাছ থেকে এক লাখ টাকা করে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া, বিভিন্ন ভবনের গ্রাউন্ড ফ্লোর ও কার পার্কিয়ের জায়গায় অবৈধভাবে পরিচালিত ২৩টি দোকান অপসারণ করে পার্কিয়ের জায়গা উন্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার রঙ্গন মণ্ডল ও মো. ইলিয়াস মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম