চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৮, ১৩:৩২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৩:৩২

রাজধানীর শাহবাগ এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. মাইনুলকে (২৪) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. মাইনুল ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম জানান, ডিবির (উত্তর) অবৈধ মাদক দ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম ঢাকা মহানগরীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ১০টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটের দক্ষিণ পাশ থেকে ১ জনকে আটক করা হয়। তার কাছে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তিনি আরও জানান, বিশেষ অভিযানটি অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীর নেতৃত্বে পরিচালিত হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম