রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটে আগুন লাগার কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার বিকেল ৩ টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগুন লাগার দশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আমাদের সাতটি ইউনিট কাজ করেছে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’








