ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের পুনর্মিলনী উদযাপন

ঢাবি প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ১৯:১৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৯:১৮

ঢাবিতে দর্শন বিভাগের পুনর্মিলনী ‘সৌহার্দ্য ও স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, এসো মিলি প্রাণের আনন্দে’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দশম পুনর্মিলনী উদযাপিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সমবেত হওয়ার মধ্য দিয়ে পুনর্মিলনী উৎসব শুরু হয়।

দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘এটা ঠিক যে দর্শনের ছাত্র মানে দার্শনিক নয়। তবে একজন দর্শনের ছাত্র দর্শনকে যেভাবে বোঝে সেটা অন্যরা পারে না।’

তিনি আরও বলেন, ‘পুঁজিবাদ মানুষের অগ্রগতিকে আটকে রেখেছে। সেখান থেকে মুক্তি পেলে অশান্তি থাকত না। পুঁজিবাদী সভ্যতা এখন ক্রান্তিকালে চলে এসেছে। এটি শ্রমকে ব্যবহার করে কিন্তু শ্রমিককে ঘৃণা করে, ভয় করে, তাই দমিয়ে রাখতে চায়। এই দুরবস্থা থেকে উত্তরণে দর্শন অগ্রগণ্য ভুমিকা পালন করতে পারে।’

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এ বিভাগের ঐতিহ্য স্বতন্ত্র। কারণ এই বিভাগটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই ছিল। দর্শনের বৈশিষ্ট্য হলো ঐক্য স্থাপন করা এবং সমাজের সব মানুষকে ধারণ করে সমাজ বিনির্মাণ করা।  এই বিভাগ সেই ঐতিহ্য ধরে রেখেছে।’

এসময় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, অধ্যাপক হারুনুর রশীদ, ড. আমিনুল ইসলাম এবং দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়াজী।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম