আজ শুরু হচ্ছে ঢাবির সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন

ঢাবি প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ০৯:৩৩আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ০৯:৪২

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ শনিবার। চার ধাপে এ নির্বাচনের মধ্য দিয়ে ২৫ জন প্রতিনিধি নির্বাচন করা হবে।

বিশ্ববিদ্যালয় গণসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

প্রথম ধাপে আজ  সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকার বাইরের ২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।আগামী ১৩ ও ১৬ জানুয়ারি ঢাকার বাইরের আরও কিছু কেন্দ্রে এবং ২০ জানুয়ারি ঢাকায় ভোটগ্রহণ হবে। এরপর ২১ জানুয়ারি সব কেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

কেন্দ্রগুলো হলো,  সোহরাওয়ার্দী কলেজ, বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ঝালকাঠি সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, বাউফল সরকারি কলেজ, ভোলা সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম কলেজ, কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ,নোয়াখালীর চৌমুহনীতে সরকারি এস এ কলেজ, সিলেটে এম সি কলেজ, খুলনায় আযম খান সরকারি কমার্স কলেজ, সাতক্ষীরায় সরকারি মহিলা কলেজ, যশোরে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজ, ঝিনাইদহে সরকারি কে সি কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ, রংপুরে সরকারি কারমাইকেল কলেজ ও পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ,শেরপুর সরকারি কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, শরীয়তপুর সরকারি কলেজ, গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজ, বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ৷

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩-এর ৪৬ (১৪) ধারা অনুযায়ী ভোটার আইডি কার্ড দেখিয়ে ভোটাররা ভোট দিতে পারবেন। ভোটদানপত্র গ্রহণ করার সময় ভোটার কার্ড পুলিং অফিসারের কাছে অর্পণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের