অনুমতি ছাড়া শহীদ কাদরীর বইয়ের প্রকাশনা বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৮, ২০:১২আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ২০:১২

‘শহীদ কাদরীর কবিতার অনুরাগীবৃন্দ’ সংগঠনের মানববন্ধন বিনা অনুমতিতে প্রয়াত কবি শহীদ কাদরীর বইয়ের প্রকাশনা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ‘শহীদ কাদরীর কবিতার অনুরাগীবৃন্দ’ নামের একটি সংগঠন।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এ সময় ‘শহীদ কাদরীর কবিতার অনুরাগীবৃন্দ’ সংগঠনের সদস্য সচিব মো. ফজলুল হক জানান, ২০১৬ সালের ২০ আগস্ট একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরীর মৃত্যুর পাঁচ মাস পরেই ‘শহীদ কাদরীর কবিতা সমগ্র’ প্রকাশ করে একটি প্রকাশনী। এরপর গত বছরের সেপ্টেম্বরে শহীদ কাদরীর লেখা নিয়ে আরও দুটি বই ‘গোধূলীর গান’ এবং ‘তোমাকে আংটির মত পড়েছি স্বদেশ’ প্রকাশিত হয়। 

তিনি বলেন, ‘প্রকাশনা সংস্থাগুলোর এরকম আচরণে ক্ষুব্ধ হয়ে আমরা কবির অনুরাগীরা প্রতিবাদ জানাতেই এই মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের দাবি, শহীদ কাদরীর একমাত্র সন্তান আদনান কাদরীর বিনা অনুমতিতে যেন অবৈধভাবে কবির বই প্রকাশিত না হয়।’

মানববন্ধনে সংগঠনের সদস্য আফতাব বাবু, মো. সোহেল, মোহাম্মদ হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। 

/বিআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম