সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলের পথে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দল

অহিদুল ইসলাম, সৌদি আরব
০৭ জানুয়ারি ২০১৮, ১৬:৪৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৯:২৪

ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের জাজান প্রদেশের চিহ্নিত এলাকাটিতে ঘটে সড়ক দুর্ঘটনা। এতে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হন।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্ধার প্রক্রিয়া তদারকি ও  হতাহতদের পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। এরইমধ্যে দূতাবাসের জেদ্দা কনস্যুলেট থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে রওনা হয়ে গেছে। জেদ্দার কনস্যুলেট জেনারেলের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেসউইং কর্মকর্তা ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফখরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্ঘটনাটি ঘটে গতকাল শনিবার (৬ জানুয়ারি) সকালে। কিন্তু, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় খবরটি পরে পাওয়া গেছে। গতকাল সকাল ৮টায় একটি ট্রাকে করে ২০ বাংলাদেশি কাজে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও দু’জন মারা যান।

প্রেস উইং কর্মকর্তা আরও জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করার জন্য তাৎক্ষণিকভাবে জেদ্দা কনস্যুলেট থেকে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি পরিদর্শন করার পর সবকিছু নিশ্চিত হয়ে পরবর্তীতে জানানো হবে।

বেসরকারিভাবে অনেকের নাম পাওয়া যাচ্ছে, আপনারা তা নিশ্চিত করছেন কিনা জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয় গণমাধ্যম ও প্রবাসীদের মাধ্যমে বেশ কিছু নাম আমরাও শুনেছি। তবে নিশ্চিত না হওয়া পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে কোনও কিছু বলা সম্ভব নয়। আমাদের প্রতিনিধিরা নিশ্চিত করার পরই আমরা হতাহতদের নাম-পরিচয় প্রকাশ করবো। এলাকাটি দুর্গম এবং ইয়েমেন সীমান্তবর্তী। সেখানে বেশ কিছু নিয়ম মেনে দূতাবাস কর্মীদের যেতে হয়। তাই এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

 

 

/টিএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম