এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণের আদেশ বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২০:০১

দেওয়ান মুজিবুর রহমান (ছবি- এনআরবি ব্যাংকের ওয়েবসাইট থেকে সংগৃহীত) এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণের আদেশ বহাল থাকছে। তাকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা আদেশ হাইকোর্টে স্থগিত করে দেওয়া হলে সেই আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একইসঙ্গে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১১ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। এর ফলে এই সময়ের মধ্যে এনআরবিসিবি ব্যাংকের এমডিকে অপসারণে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার (৭ জানুয়ারি) এক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। আদালতে এনআরবি ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। এছাড়া, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
এর আগে, গত ৫ ডিসেম্বর ব্যাংক কোম্পানি আইনের ৪৬(১) ধারার ক্ষমতাবলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে গত ৭ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকটির আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই অপসারণ আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেছিলেন অ্যাডভোকেট হামিদা চৌধুরী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সহাকারী অ্যটর্নি জেনারেল বিভূতি ভূষণ বিশ্বাস।
পরে বিভূতি ভূষণ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, একটি রিটের শুনানি নিয়ে আদালত এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা আদেশ স্থগিত করেছেন। আমরা আদেশের বিষয়টি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন তারা মতামত জানালে আমরা এর বিরুদ্ধে আপিল করব।

/বিআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম