কলেজের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ নিয়োগে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ২১:২৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২১:২৭

সুপ্রিম কোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি ডিগ্রি কলেজগুলোয় উপাধ্যক্ষদের সুনির্দিষ্ট কার্যপরিধি প্রণয়ন এবং উপাধ্যক্ষ থেকে পদোন্নতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগের পদ্ধতি চালু করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, আইন সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহা পরিচালক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রবিবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির।  রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।

পরে মো. হুমায়ন কবির জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরিবিধি-১৯৯৪ এবং সংশোধিত চাকরিবিধি-২০১৫ এর কোথাও উপাধ্যক্ষদের কাজের সুনির্দিষ্ট কার্যপরিধি উল্লেখ নাই। এছাড়াও অধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে উপাধ্যক্ষদের কোনও অগ্রাধিকার দেওয়া হয় না। যে কারণে সংক্ষুব্ধ হয়ে বগুড়া কলেজের উপাধ্যক্ষ এ কে এম মাইন উদ্দিনসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৮ জন উপাধ্যক্ষ হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

/বিআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক