পদোন্নতি পেলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ২৩:৪৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২৩:৪৮

বাংলাদেশের পুলিশের অতিরিক্ত মহাপরির্দশক (অতিরিক্ত আইজিপি) মোখলেসুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব মো. ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান মোখলেসুর রহমান গত ৩ বছর ধরে পুলিশ সদর দফতরে দক্ষতার সঙ্গে অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি, পুলিশ সদর দফতরের ডিআইজি (ট্রেনিং) সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (ডিআইজি), বরিশাল আরআরএফের কমান্ডেন্ট, পুলিশ সুপার গাজীপুর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মতিঝিলসহ পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

/এআরআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম