আটটি জাতীয় দিবস বাধ্যতামূলকভাবে পালনের নির্দেশনা বিষয়ক রিট খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ১২:১৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১২:১৯

হাইকোর্ট সব রাজনৈতিক দল ও নাগরিকের জন্য আটটি জাতীয় দিবস বাধ্যতামূলকভাবে পালনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ জানুয়রি) শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
দিবসগুলো হলো— ৭ মার্চ (সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দেওয়ার দিন), ১৭ এপ্রিল (মুজিবনগর দিবস), ১৪ ডিসেম্বর (শহীদ বুদ্ধিজীবী দিবস), ২৬ মার্চ (স্বাধীনতা দিবস), ১৬ ডিসেম্বর (বিজয় দিবস), ১০ জানুয়ারি (বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস), ১৫ আগস্ট (জাতীয় শোক দিবস) এবং ৩ নভেম্বর (জেলহত্যা দিবস ও ‘জয় বাংলা’ স্লোগান দিবস)।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
রিটে এসব দিবস পালনে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল চাওয়া হয়েছিল। রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার আবেদনও জানানো হয়। সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে এই আটটি দিবস পালন করার বিষয়টি অন্তর্ভুক্ত করার নির্দেশনাও চাওয়া হয়েছিল।
আরও পড়ুন-
আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন বহাল

/বিআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম