নাজিরাবাজারে জুতা কারখানায় আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ২০:০৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ২০:০৫

পুরান ঢাকার নাজিরাবাজারের সিক্কাটুলীর পাঁচতলা ভবনের তৃতীয় তলা থাকা একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে জুতার কারখানাটি পুড়ে গেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

নাজিরাবাজার

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিভেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পুরান ঢাকার সিক্কাটুলির একটি পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় থাকা জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দশটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। পরে ৫টা ৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন কিভাবে লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।’ এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেও জানান তিনি।

/এআরআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম