ফরহাদ মজহারের মামলার পুনঃতদন্ত চেয়ে স্ত্রীর আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ২১:৫০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ২২:০০

ফরহাদ মজহার (ছবি- অনলাইন থেকে সংগৃহীত) কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের অপহরণ সংক্রান্ত মামলাটি পুনরায় তদন্তের জন্য আবেদন করেছেন তার স্ত্রী ফরিদা আখতার। এর আগে ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। কিন্তু সোমবার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন করেন। মামলাটি পুনরায় তদন্তের জন্য আবেদন জানান তিনি। ফরিদা আক্তারের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আবেদনটি শুনানির জন্য আগামী ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।’

উল্লেখ্য, গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলী রিং রোডের বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহার অপহৃত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে ১৮ ঘণ্টা 'নিখোঁজ' ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করে র‌্যাব। এরপর তদন্ত করে পুলিশ অভিযোগের সত্যতা না পাওয়ার বিষয়ে আদালতকে অবহিত করে।

গত ৩১ অক্টোবর ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা মাহাবুবুল ইসলাম অপহরণের অভিযোগ মিথ্যা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। একই সঙ্গে বিভ্রান্তি ও হয়রানির অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়েরের অনুমতি প্রার্থনা করলে ৭ ডিসেম্বর আবেদন মঞ্জুর করেন আদালত। গত ২৮ ডিসেম্বর ঢাকা সিএমএম আদালতে মামলা দাখিল করা হয়। এ মামলায় আগামী ৩০ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/ইউআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম