সেই ডিআইজি মিজানকে প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৬:৩৫

ডিআইজি মিজানুর রহমান (ছবি: দৈনিক যুগান্তর-এর সৌজন্যে) অস্ত্রের মুখে এক নারীকে বিয়ে করাসহ নানা ধরনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস বলেন, ‘ডিআইজি মিজানকে প্রত্যাহার করা হয়েছে। এর বেশি আমি আর কিছু জানি না।’

পুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালেই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতক্ষণে চিঠি ইস্যু হয়ে যাওয়ার কথা।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে ডিআইজি মিজানের বিরুদ্ধে এক নারীকে জোর করে বিয়ে, আরেক টিভি উপস্থাপিকার সাথে অনৈতিক সম্পর্কসহ নানা ধরনের অভিযোগ ছিল। কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন।

/এনএল/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম