ঋণ আত্মসাতের মামলায় আসলাম চৌধুরীর জামিন আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৬:৪২আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৬:৪৫

 হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ঋণ আত্মসাতের মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সায়মা চৌধুরী নীরা। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এছাড়াও রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

এর আগে ২০১৭ সালের জুলাই মাসে এবি ব্যাংকের ঋণ আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরী ও এবি ব্যাংকের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৫ টাকার ঋণ আত্মসাতের অভিযোগ মামলা করে দুর্নীতি দমন কমিশন।

মামলার অপর আসামিরা হলেন আসলামের আরেক ভাই আমজাদ হোসেন চৌধুরী, জামিলা নাজনীন মাওলা, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ও এবি ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুল হক খান ও এবি ব্যাংকের সাবেক এমডি ফজলুর রহমান।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম