লেকহেড গ্রামার স্কুল খুলে দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ২০:০৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২০:০৫

লেকহেড স্কুল (ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত) ইংরেজি মাধ্যম লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে ঢাকার জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১০ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশ দেওয়া হয়।

সিনিয়র সহকারী সচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক লেকহেড গ্রামার স্কুলের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্কুলটি খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জঙ্গি কানেকশনের অভিযোগে গত বছরের ৫ নভেম্বর রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমন্ডির দু’টি শাখা বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। যুগ্ম-সচিব সালমা জাহান স্বাক্ষরিত ওই নির্দেশে বলা হয়েছিল— লেকহেড প্রতিষ্ঠানটি মন্ত্রণালয়ের অনুমোদন না থাকা এবং ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমের পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত। উক্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই নির্দেশের পর ৭ নভেম্বর ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী স্কুলটির দু’টি শাখা বন্ধ করে দেন।

গত ৯ নভেম্বর লেকহেড স্কুলের দুটি শাখা বন্ধের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে স্কুলের মালিক খালেদ হাসান মতিন ও ১২ জন শিক্ষার্থীর অভিভাবকদের পক্ষে দু’টি রিট দায়ের করা হয়। ওই রিটের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্কুলটি খুলে দেওয়ার আদেশ দেন।

আদালতের আদেশের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার (১০ জানুয়ারি) স্কুলটি খুলে দেওয়ার নির্দেশ দেয়।

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম