রাজধানীতে বাস কেড়ে নিলো তরুণ ও শিশুর প্রাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ২৩:৫৯আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১০:৩৭

রাজধানীতে বাস কেড়ে নিলো তরুণ ও শিশুর প্রাণ রাজধানীতে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন এক তরুণ। পৃথক এক দুর্ঘটনায় এক শিশুও নিহত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) গুলিস্তানে বাসচাপায় নিহত হন ওই তরুণ। তার বয়স আনুমানিক ২৫ বছর। এছাড়া যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত হয়েছে ১০ বছরের এক শিশু। দু’জনের কারও পরিচয় জানা যায়নি।
পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ রুবেল বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার বিকালে মাওলানা ভাসানী স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে যাত্রীবাহী বাস শ্রাবণ পরিবহনের চাপায় ঘটনাস্থলেই এক তরুণের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের গায়ে ছিল ফুল প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি।
এদিকে পথচারী মহিউদ্দিন জানান, বুধবার বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ী ও ধোলাইপাড়ের মাঝামাঝি ওয়াপদা কলোনির সামনের রাস্তায় মিরপুর রোডের শিখর পরিবহনের ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৭টায় তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য ওই তরুণ ও শিশুর মৃতদেহ রাখা হয়েছে ঢামেক হাসপাতালের মর্গে।

/এআইবি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম