শাহজালালে ইউএস বাংলার জরুরি অবতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৮, ১৫:০০আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৭:৫০

শাহজালালে ইউএস বাংলার জরুরি অবতরণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। সৈয়দপুর বিমানবন্দর থেকে ছেড়ে আসা এই ফ্লাইটে ৬৭ জন যাত্রী ছিলেন।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিমানবন্দরের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, যাত্রী নিয়ে উড়োজাহাজটি শুক্রবার দুপুর ১২টা ৫৫ মিনিটে সৈয়দপুর ছেড়ে আসে। উড্ডয়নের পর উড়োজাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ কারণে অন্য ইঞ্জিন কাজে লাগিয়ে উড়োজাহাজটি শাহজালালে জরুরি অবতরণ করে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক অফিসার ওহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউএস বাংলার সৈয়দপুর থেকে আসা উড়োজাহাজের একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। উড়োজাহাজটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে।’

তবে এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম